হটলাইন: +880 1793921796

ব্রেন ডেভেলপমেন্ট এর জন্য প্রয়োজনীয় ফল।।

ব্রেইন ডেভেলপেন্ট করে এমন কিছু ফলের নাম হল-

১। ব্লুবেরি (Blueberry)-ব্লুবেরিকে অ্যান্টিঅক্সিডেন্টের ‘পাওয়ারহাউজ’ বা রাজা বলা হয়।ব্লুবেরি ভিটামিন কে-এর চমৎকার উৎস।এক কাপ ব্লুবেরি দৈনিক চাহিদার প্রায় ৩৬% ভিটামিন কে পূরণ করে।এছাড়াও এতে পর্যাপ্ত ভিটামিন সি (দৈনিক চাহিদার প্রায় ২৪%),ফাইবার (প্রায় ৪ গ্রাম),ম্যাঙ্গানিজ রয়েছে।এটি অত্যন্ত কম ক্যালোরিযুক্ত খাবার। এক কাপ ব্লুবেরিতে মাত্র ৮৪ ক্যালোরি থাকে, কিন্তু পুষ্টি থাকে প্রচুর।

২।কমলা(Orange)-কমলার প্রধান শক্তি হলো ভিটামিন সি। একটি মাঝারি আকারের কমলা খেলেই সারাদিনের ভিটামিন সি-এর চাহিদার প্রায় ১০০% পূরণ হতে পারে।কমলার প্রায় ৮৭% পানি।এতে ফ্ল্যাভোনয়েডস, ক্যারোটিনয়েডস এবং সাইট্রিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের প্রদাহ কমায়।

৩।কলা (Banana)-এটি তাৎক্ষণিক শক্তির উৎস হিসেবে পরিচিত।কলার সবচেয়ে পরিচিত উপাদান হলো পটাশিয়াম।একটি মাঝারি কলায় দৈনিক চাহিদার প্রায় ৯% পটাশিয়াম থাকে।কলায় প্রচুর পরিমাণে ভিটামিন বি৬ থাকে,যা মস্তিষ্কের বিকাশ এবং নার্ভ বা স্নায়ুতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে। একটি কলাই আপনার দৈনিক চাহিদার প্রায় ৩৩% ভিটামিন বি৬ পূরণ করতে পারে।এতে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজের মতো প্রাকৃতিক চিনি থাকে,পেকটিন (Pectin) নামক ফাইবার থাকে,ভিটামিন সি ও ম্যাগনেসিয়াম থাকে।

৪।অ্যাভোকাডো (Avocado) -এটি অন্যান্য ফলের তুলনায় বেশ আলাদা। এতে কার্বোহাইড্রেটের চেয়ে স্বাস্থ্যকর চর্বির পরিমাণ বেশি, যা একে পুষ্টিগুণে অনন্য করে তুলেছে।অ্যাভোকাডোর প্রধান বৈশিষ্ট্য হলো এতে প্রচুর ‘মনো-আনস্যাচুরেটেড’ ফ্যাটি অ্যাসিড (যেমন ওলিক অ্যাসিড) থাকে।এতে প্রচুর পরিমাণে ফাইবার (প্রায় ৭ গ্রাম),পটাশিয়াম,ভিটামিন কে,ভিটামিন ই,ভিটামিন সি,ফোলেট (ভিটামিন বি৯),লিউটিন এবং জিক্সানথিন নামক উপাদান থাকে।

৫।বেদানা (Pomegranate)-বেদানা বা আনার (Pomegranate) একটি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু ফল, যা অ্যান্টিঅক্সিডেন্টের খনি হিসেবে পরিচিত। এটি ভিটামিন, খনিজ এবং ফাইবারের চমৎকার উৎস।এছাড়াও এতে ফোলেট রয়েছে যা নতুন কোষ গঠনে এবং গর্ভাবস্থায় শিশুর বিকাশে ফোলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৬।আপেল (Apple)-প্রবাদ আছে, “প্রতিদিন একটি আপেল ডাক্তার থেকে দূরে রাখে” (An apple a day keeps the doctor away)। এটি বলার কারণ হলো আপেলের সুষম পুষ্টিগুণ।আপেলের অন্যতম প্রধান উপাদান হলো ফাইবার, বিশেষ করে পেকটিন (Pectin)।একটি মাঝারি আপেলে প্রায় ৪ গ্রাম ফাইবার থাকে।আপেলের প্রায় ৮৬% ই পানি। এটি শরীরকে হাইড্রেটেড রাখে।এছাড়াও রয়েছে ভিটামিন সি,অ্যান্টিঅক্সিডেন্ট,শর্করা,পটাশিয়াম ইত্যাদি।

৭।আখরোট (Walnut)-এই বাদামটি পুষ্টিগুণের দিক থেকে অনন্য। এটি একমাত্র বাদাম যাতে উল্লেখযোগ্য পরিমাণে উদ্ভিদভিত্তিক ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড(আলফা-লিনোলেনিক অ্যাসিড বা ALA) থাকে।ওমেগা-৩ এবং পলিফেনল থাকার কারণে এটি স্মৃতিশক্তি বাড়াতে এবং বয়সের সাথে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়া রোধ করতে সাহায্য করে। এজন্যই একে ‘ব্রেন ফুড’ বলা হয়।এছাড়াও এতে ভালো মানের উদ্ভিদভিত্তিক প্রোটিন (প্রায় ৪.৩ গ্রাম),প্রায় ২ গ্রাম ফাইবার,ভিটামিন বি৬,ফোলেট (ভিটামিন বি৯),ভিটামিন ই,ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং আয়রন রয়েছে।

৮।কাঠবাদাম (Almond)-কাঠবাদাম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার, যা মূলত স্বাস্থ্যকর চর্বি, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন,প্রোটিন(প্রায় ৬ গ্রাম),ফাইবার(প্রায় ৩.৫ গ্রাম),ম্যাঙ্গানিজ, কপার, ভিটামিন বি-২ (রাইবোফ্লাভিন),ফসফরাস এবং খনিজ উপাদানে ভরপুর। এটি মস্তিষ্ক এবং হার্টের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।

৯।খেজুর (Dates)-খেজুরের প্রধান উপাদান হলো শর্করা (প্রায় ৭৫ গ্রাম)। এতে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজের মতো প্রাকৃতিক চিনি থাকে, যা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয়। খেজুরে প্রচুর ফাইবার (প্রায় ৭-৮ গ্রাম) থাকে।এছাড়াও এতে পটাশিয়াম,ম্যাগনেসিয়াম ও কপার,আয়রন,ভিটামিন-বি৬ ইত্যাদি রয়েছে।

১০।পেয়ারা(Guava)-পেয়ারা একটি অত্যন্ত পুষ্টিকর ফল, যাকে প্রায়ই ‘সুপারফুড’ বলা হয়।ভিটামিন সি পেয়ারার প্রধান শক্তি।এছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট (যেমন- লাইকোপেন),পটাশিয়াম,ভিটামিন এ,ম্যাগনেসিয়াম, ভিটামিন বি-৬, ফোলেট এবং অল্প পরিমাণে ক্যালসিয়াম রয়েছে।

এই ফলগুলোর পাশাপাশি এনাকার্ডিয়াম ওরিও ব্রেইন ডেভেলপেন্ট বা মস্তিষ্কের বিকাশে কাজ করে থাকে।

Sharing is Caring:

Picture of Anacardium Orientale

Anacardium Orientale

Anacardium Ori একটি হোমিওপ্যাথিক ওষুধ, যা স্মৃতিশক্তি দুর্বলতা, আত্মবিশ্বাসের অভাব ও মানসিক দ্বিধা জনিত সমস্যা দূর করতে সহায়ক। এটি প্রাকৃতিকভাবে মনের ভারসাম্য ফিরিয়ে আনে এবং দেহে স্বস্তি তৈরি করে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact US